রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

মো.নাহদিুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার  কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ ২ ফুট। সোমবার সকালে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে। তবে কি কারনে এটির মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত বলতে পারেনি কেউ।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, ধারান করা হচ্ছে, ডিলফিনটির ৭ থেকে ৮ ঘন্টা আগে মৃত্যু হয়েছে। এটির বয়স অনেকটা কম। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উন্মোচনে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে ।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, খবর শোনামাত্র ঘটনাস্থলে লোকাল অফিসারকে পাঠানো হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কলাপাড়া উপজেলা  মৎস্য কর্মকর্তা অপুসাহা বলেন, এখনো এ ডলফিন গুলোর মৃত্যুর কারন জানা যায়নি। 



খুঁজুন