সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর কুয়াকাটার সৈকতে ভেসে এলো অলিভ রিডেল প্রজাতির দুটি মৃত কচ্ছপ

কুয়াকাটার সৈকতে ভেসে এলো অলিভ রিডেল প্রজাতির দুটি মৃত কচ্ছপ

মো.নাহিদুল হকঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে এবার পাওয়া গেলো বিলুপ্তপ্রায় অলিভ রিডেল প্রজাতির সামুদ্রীক দুটি মৃত কচ্ছপ। একটির ওজন প্রায় ২৫ কেজি, অন্যটির ওজন ২০ কেজি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তেত্রিশকানি এলাকায় এ দু’টিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটি ও ইকোফিস-২ ব্লুগার্ড সদস্যরা কচ্ছপ দুটিকে উদ্ধার করে কিছু অংশ শ্যাম্পল রেখে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কচ্ছপ দুটির মাথায় এবং পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে কচ্ছপ দুটি মৃত্যু হতে পারে স্থানীয়রা ধারনা করেছেন।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কি কারনে কচ্ছপ দুটি মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। ঘটনাস্থলে মহিপুর বনবিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

খুঁজুন