দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এরইমধ্যে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। মধ্যরাতের পর বাড়ছে শীতের অনুভূতি। ভোরের প্রকৃতিতে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু আর উত্তরের হিমেল বাতাস জানান দিচ্ছে-দুয়ারে কড়া নাড়ছে শীত।
প্রকৃতির আগাম এই বার্তা যখন কুয়াশা আর শিশিরে স্পষ্ট, তখন শীতার্ত মানুষের জন্য প্রস্তুতিও নিতে হবে আগেভাগে। কারণ, কারও কাছে শীত মানে প্রকৃতির সৌন্দর্য, আবার কারও কাছে শীত মানে এক টুকরো উষ্ণতার অপেক্ষা।
মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে গতকাল সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, বর্ষার আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই মধ্যরাত থেকে কিছুটা ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। ভোরে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দু, চারপাশে কুয়াশার আবরণ আর উত্তরের হিমেল বাতাস- সবকিছুতেই মিলছে ঋতু পরিবর্তনের আগাম বার্তা। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি শুরু হয় অপেক্ষাকৃত আগেভাগেই।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বাসস’কে বলেন,শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। মৌসুমের বেশিরভাগ দিনেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড হয়ে থাকে। অনেক সময় তাপমাত্রার পারদ নেমে আসে এক অঙ্কের ঘরে।
কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, দুয়ারে কড়া নাড়ছে শীত
কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, দুয়ারে কড়া নাড়ছে শীত
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এরইমধ্যে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। মধ্যরাতের পর বাড়ছে শীতের অনুভূতি। ভোরের প্রকৃতিতে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু আর উত্তরের হিমেল বাতাস জানান দিচ্ছে-দুয়ারে কড়া নাড়ছে শীত। প্রকৃতির আগাম এই বার্তা যখন কুয়াশা আর শিশিরে স্পষ্ট, তখন শীতার্ত মানুষের জন্য প্রস্তুতিও নিতে হবে আগেভাগে। কারণ, কারও কাছে শীত মানে প্রকৃতির সৌন্দর্য, আবার কারও কাছে
শীত মানে এক টুকরো উষ্ণতার অপেক্ষা। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে গতকাল সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, বর্ষার আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই মধ্যরাত থেকে কিছুটা ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। ভোরে দেখা মিলছে কুয়াশা ও শিশিরের। ঘাসের ডগায় জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দু, চারপাশে কুয়াশার আবরণ আর উত্তরের
হিমেল বাতাস- সবকিছুতেই মিলছে ঋতু পরিবর্তনের আগাম বার্তা। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি শুরু হয় অপেক্ষাকৃত আগেভাগেই। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বাসস’কে বলেন,শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। মৌসুমের বেশিরভাগ দিনেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড হয়ে থাকে। অনেক সময় তাপমাত্রার পারদ নেমে আসে এক অঙ্কের ঘরে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত