সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর লালমনিরহাট জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ

লালমনিরহাট জেলা পরিষদ এর আয়োজনে মাহে রমজান উপলক্ষে আজ বুধবার স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিহাট 1 আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা , জেলা প্রশাসন, জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাগণ। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ বেশ কয়েকটি রাজনীতি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী, আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান । 

ইফতারের পূর্ব মূহুর্তে উপস্থিত প্রায় তিন হাজার নারী-পুরুষ দেশ-জাতির কল্যাণে দোয়া পাঠ করেন। শান্তিপূর্ণভাবে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

খুঁজুন