মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লালমনিরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  লালমনিরহাটে "কালেমাগো মুসলমান, এক হও এক হও!" প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ রবিউল আউয়াল) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এডিএম সগীর প্রমুখ। এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাতেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শাহ্সহ অন্যান্য সদস্যবৃন্দ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিশাল র‍্যালিটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

খুঁজুন