রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত লালমনিরহাটে তিন জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে তিন জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ 

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জেলা জজ মোঃ মিজানুর রহমান।

সোমবার (২১ নভেম্বর) লালমনিরহাট জেলা দায়রা জজ ও সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল এক এর বিজ্ঞ বিচারক মো মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন। যাজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আসাদুজ্জামান,  শফিক ও  মোখলেছার রহমান। সন্ত্রাস বিরোধী আইনে তাদের সাজা প্রদান করে আদালত।

এছাড়া অপর আসামী তফিজুল ইসলামসহ মোট চার জঙ্গীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। এদের প্রত্যেকের বাড়ি পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে। মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগষ্ট গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব ১৩ এর একটি টহল দল সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভা এলাকার একটি কাঠমিস্ত্রীর দোকানে অভিযান চালিয়ে আসামীদের হাতেনাতে আটক করে এবং আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও জেহাদী বই ও প্রচারপত্র উদ্ধার করে।

দীর্ঘ চার বছর পর আজ লালমনিরহাট দায়রা জজ ও বিচারক সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল মোঃ মিজানুর রহমান এই রায় প্রদান করেন।

খুঁজুন