মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লালমনিরহাটে তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত

লালমনিরহাটে তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত

লালমনিরহাট প্রতিনিধি ঃ

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত। রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত এই সেচ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

মোতাহার হোসেন এমপি বলেন, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং’কে দেখে মনে হলো তার মনোভাব পজেটিভ। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো।

এমপি আরও বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সফলতা আসবে তা নিয়েও আমি কথা বলেছি। তার সাথে কথা বলে মনে হলো তিনি তিস্তা মহাপরিকল্পনা’র বিষয়টি পজেটিভ ভাবে গ্রহণ করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো।

খুঁজুন