সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ এজেন্টকে রাতের আধারে গলা কেটে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ এজেন্টকে রাতের আধারে গলা কেটে হত্যা

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে এক বিকাশ এজেন্ট ও মোবাইল রিচার্জ ব্যবসায়িকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে হত্যা করে টাকা ছিনতাই করেছে।

নিহত ব্যবসায়ী আইয়ুব আলী (৪০) উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে। বুধবার মধ্যরাতে চাপারহাটের বিকাশ ব্যাবসায়ী-আয়য়ুবকে কুটিরপারস্থ রাস্তায় কুপিয়ে হত্যা করেছেন দুর্বিত্তরা

জানা যায়, আইয়ুব আলী চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তারপথ রোধ করে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালয়।

এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহৃত রামদা ঘটনাস্থলে ফেলে রেখেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এখন ঘটনা স্থলেই রয়েছি।’

খুঁজুন