রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত লিগ্যাল এইডে সরকারি খরচে ২ লাখ ৪২ হাজার ২৫৫ মামলার নিষ্পত্তি

লিগ্যাল এইডে সরকারি খরচে ২ লাখ ৪২ হাজার ২৫৫ মামলার নিষ্পত্তি

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীর ২ লাখ ৪২ হাজার ২৫৫ টি মামলা নিষ্পত্তি হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইনি সহায়তা প্রদানের মাধ্যমে মোট ২ লাখ ৪২ হাজার ২৫৫ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৭৮ টি, দেশের ৬৪ টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩৯ হাজার ৫৩ টি, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ৮২৪ টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

খুঁজুন