মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লক্ষ্মীপুরে দম্পত্তির মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে দম্পত্তির মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার নিহত আবু সিদ্দিক মিয়ার ভাই মো: খোকন মিয়া বাদী হয়ে মডেল থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার বিকাল পর্যন্ত কেউ আটক হয়নি এমনকি হত্যার ঘটনা উৎঘাটন করতে পারেনি পুলিশ। 

পুলিশ জানান, এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাকচরের ছোয়া মিঝি বাড়ি তালাবদ্ধ ঘর থেকে দম্পত্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সিদ্দিক মিয়া (৭০) ও তার স্ত্রী আতরের ন্নেছা (৬৫) কে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন ধারণা পুলিশের।

মো: খোকন মিয়া জানান, তার ভাই সিদ্দিক মিয়া ও তার ভাবী আতরেন নেছার ঘরে সন্তানাদি ছিল না। তবে শাহজাহান নামে এক পালক ছেলে রয়েছে। সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তিনি। তিনি তার ভাই ও ভাবীর হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচার দাবী জানিয়েছেন। 

 পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ভুট্টুু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রি বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়িতে আসেন। তারা দরজার বাইরে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করেন 

এসময় ভেতর থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। পরে প্রতিবেশীরা জড়ো হয় এবং পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে প্রবেশ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এটি একটি হত্যাকাণ্ড। সম্পত্তির লোভে তাদের গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। 

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুঁজুন