মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লক্ষ্মীপুরে দুর্গম চরে ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন

লক্ষ্মীপুরে দুর্গম চরে ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আমার গ্রাম, আমার শহর বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রথমবারের মতো দুর্গম চরে ওয়াটার এ্যাম্বুলেন্স চালু করেছে জেলা প্রশাসন। জেলার রামগতিতে স্বপ্নযাত্রা নামে এই ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এতে মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন ইউনিয়ন চর আবদুল্লাহসহ উপকূলীয় ২০ হাজার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

৬ অক্টোবর বিকেলে রামগতি পৌরসভার আলেকজান্ডার মেঘনা নদীতে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। এ সময় চাবি হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে এ অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। জাইকা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্সটি কেনা হয়। এটি বিচ্ছিন্ন চর আবদুল্লাহসহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

 

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নদীর পাশেই। অ্যাম্বুল্যান্সটির মাধ্যমে দুর্গম চরের মানুষগুলো খুব সহজেই সেবা নিতে পারবে। এখন আর কাউকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে হবে না।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান, চর আবদুল্লাহ উপজেলা থেকে একেবারেই বিচ্ছিন্ন। সেখানকার মানুষ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। প্রসূতিদের হাসপাতাল আনা সম্ভব হয় না। বিষয়টি বিবেচনা করে স্বপ্নযাত্রা ওয়াটার অ্যাম্বুল্যান্স ব্যবস্থা করা হয়েছে। চর আবদুল্লাহর বাসিন্দা ছাড়াও নদীতীরবর্তী এলাকার সকল মানুষ সেবা নিতে পারবে। এখানে সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে।

খুঁজুন