লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউনিয়নে যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন পাটওয়ারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টায় ঘটা এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে, রাতেই লক্ষ্মীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বশিকপুরের পদ্মা দীঘিরপাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আলাউদ্দিন। এসময় পাঁচ-ছয় জন সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, আলাউদ্দিনের বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউনিয়নে যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন পাটওয়ারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টায় ঘটা এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে, রাতেই লক্ষ্মীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বশিকপুরের পদ্মা দীঘিরপাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আলাউদ্দিন। এসময় পাঁচ-ছয় জন সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা
তাকে মৃত ঘোষণা করেন।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, আলাউদ্দিনের বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত