বাংলাদেশ ও স্পেনের মালাগা অঞ্চলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সম্ভাবনাময় খাতগুলোতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং মালাগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ লক্ষ্যে শুক্রবার মালাগায় এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দল এবং মালাগা চেম্বার অব কমার্সের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বৈঠকে মালাগা চেম্বারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন।
বৈঠকে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমানে মালাগা অঞ্চলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯৭ শতাংশই তৈরি পোশাক। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত ওষুধ, সিরামিক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্যসহ অন্যান্য মানসম্পন্ন পণ্য আমদানির জন্য মালাগার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি মালাগার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ সফর করে দেশের উদীয়মান খাতগুলোতে বিনিয়োগের সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনার আহ্বান জানান।
মালাগার উন্নত প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে বাংলাদেশকে মালাগা থেকে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবা আমদানির পাশাপাশি এ খাতে বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান পালোমা মরিনো ম্যারিন।
এ সময় মালাগার বিশ্ববিখ্যাত টেকনোলজি পার্কের অভিজ্ঞতা ও সুবিধা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে এফবিসিসিআই’র প্রতিনিধি দল। যৌথ অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদান, কৃষি খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে এফবিসিসিআই এবং মালাগা চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে একমত হয় উভয় পক্ষ।
বৈঠকে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান, এফবিসিসিআিই’র মহাসচিব মো. আলমগীর, মালাগা অফিসিয়াল চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, সার্ভিসেস অ্যান্ড নেভিগেশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস্থার মার্তিনেজ রেয়েস সহ স্পেনে সফররত এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের সদসবৃন্দ, মালাগা চেম্বারের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, মালাগা স্পেনের দক্ষিণে অবস্থিত আন্দালুসিয়া অঞ্চলের একটি অন্যতম বন্দর নগরী।
মালাগা চেম্বারের সঙ্গে এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক
মালাগা চেম্বারের সঙ্গে এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ ও স্পেনের মালাগা অঞ্চলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সম্ভাবনাময় খাতগুলোতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং মালাগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ লক্ষ্যে শুক্রবার মালাগায় এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দল এবং মালাগা চেম্বার অব কমার্সের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বৈঠকে মালাগা চেম্বারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন।বৈঠকে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমানে মালাগা অঞ্চলে বাংলাদেশ থেকে
আমদানি করা পণ্যের প্রায় ৯৭ শতাংশই তৈরি পোশাক। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত ওষুধ, সিরামিক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্যসহ অন্যান্য মানসম্পন্ন পণ্য আমদানির জন্য মালাগার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি মালাগার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ সফর করে দেশের উদীয়মান খাতগুলোতে বিনিয়োগের সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনার আহ্বান জানান। মালাগার উন্নত প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে বাংলাদেশকে মালাগা থেকে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবা আমদানির পাশাপাশি এ খাতে বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান পালোমা মরিনো ম্যারিন। এ সময় মালাগার বিশ্ববিখ্যাত টেকনোলজি পার্কের অভিজ্ঞতা ও সুবিধা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে এফবিসিসিআই’র
প্রতিনিধি দল। যৌথ অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদান, কৃষি খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে এফবিসিসিআই এবং মালাগা চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে একমত হয় উভয় পক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান, এফবিসিসিআিই’র মহাসচিব মো. আলমগীর, মালাগা অফিসিয়াল চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, সার্ভিসেস অ্যান্ড নেভিগেশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস্থার মার্তিনেজ রেয়েস সহ স্পেনে সফররত এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের সদসবৃন্দ, মালাগা চেম্বারের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, মালাগা স্পেনের দক্ষিণে অবস্থিত আন্দালুসিয়া অঞ্চলের একটি অন্যতম বন্দর নগরী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত