রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগের খবর ভুয়া

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগের খবর ভুয়া

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির জানিয়েছেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, গ্র্যাজুয়েট পাস দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এক বিবৃতিতে ড. জাম্ব্রি জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এ ধরনের কোনো সমঝোতা হয়নি।

তিনি কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহকে সতর্ক করে বলেন, যে কোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরো দায়িত্বশীল হওয়া উচিত।

ড. জাম্ব্রি উল্লেখ করেন, বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে হাইম হিলমান অভিযোগ করেছেন তিনি নাকি মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে গ্র্যাজুয়েট পাস দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এ অভিযোগকে তিনি সম্পূর্ণ ভুল ও অসত্য বলে অভিহিত করেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে মালয়েশিয়া কোনো সম্মতি দেয়নি। বরং এ নিয়ে উদ্বেগ সৃষ্টির দাবি ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। একজন অ্যাকাডেমিক পটভূমির মানুষ হিসেবে সত্য, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা উচিত; অনুমাননির্ভর বা অসতর্ক বক্তব্য প্রচার করা উচিত নয় বলেই মনে করেন তিনি।

ড. জাম্ব্রি জোর দিয়ে বলেন, শিক্ষাগত নীতিমালার জন্য তথ্য হতে হবে সৎ, নির্ভুল ও সত্যভিত্তিক। একইসঙ্গে তিনি হাইম হিলমানকে সতর্ক করে দেন, যেন ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভুল ধারণা তৈরি না করা হয় এবং মানুষকে বিভ্রান্ত না করা হয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভুল তথ্য দিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।

এর আগে হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

খুঁজুন