রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস মালয়েশিয়ায় তিন মাসে ১৭১ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় তিন মাসে ১৭১ বাংলাদেশি গ্রেপ্তার

বৈধ কাজের ভিসা নিয়ে মালয়েশিয়ায় এসে প্রতারণার শিকার হওয়ায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। গত শনিবার জোহর বাহরু প্রদেশের কোটা টিংগি জেলা থেকে তাদের আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া বাংলাদেশিরা বৈধ কাজের ভিসা নিয়ে মালয়েশিয়ায় এসেছে। কিন্তু গত তিন মাসেরও বেশি সময় ধরে তারা এজেন্টের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি। এমনকি তারা গত তিনমাস ধরে দেশটিতে বেকার রয়েছেন। গত বৃহস্পতিবার এই বিষয়ে পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য প্রায় ২ কিলোমিটার লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ ঘটনা মালয়েশিয়ার জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

কোটা টিংগি জেলার পুলিশ প্রধান হুসেন জামোরা দেশটির সংবাদমাধ্যম বারনামাকে জানায়, আটক বাংলাদেশিদের মালয়েশিয়ায় নিয়ে আসা এজেন্টদের খোঁজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি নতুন পুলিশ টিম গঠন করা হয়েছে। আটকদের আরও তদন্তের জন্য জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক বাংলাদেশিরা ১৯ থেকে ৪৩ বছর বয়সী। তাদের দেশটির অভিবাসন আইনের অধীনে তদন্তের জন্য আটক করা হয়েছে।

খুঁজুন