সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মানিকগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

 মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,

মানিকগঞ্জ শহরে বোতলজাত সয়াবিন তেল অবৈধ মজুদ করে বোতল খুলে খোলাবাজারে বেশি দামে বিক্রির অভিযোগে এক তেলের ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার শহর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রেখেছেন। এসব তেলের বোতল খুলে খোলাবাজারে বেশি দামে বিক্রি করছেন তারা। এমন অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ শহর বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। এ সময় কালীপদ অ্যান্ড সন্স নামের তেলের ডিলারের গুদামে অভিযান চালিয়ে পাঁচ লিটার ও দুই লিটারের এক হাজার ৩০০ লিটার তেল পাওয়া যায়।

গোডাউনে পাওয়া এসব তেলের বোতল গত রমজান মাসে মজুদ করে রাখা হয়েছে। সে সময় পাঁচ লিটার এক বোতল সয়াবিনের মূল্য ৭৯৫ টাকা ছিল। তবে বর্তমানে তেলে দাম বাড়ায় প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের মূল্য ৯৯০ টাকা। তবে বোতলে পূর্বের ওই মূল্য থাকায় ক্রেতাদের কাছে তা বিক্রি না করে বোতল খুলে অতিরিক্ত দামে ক্রেতাদের কাছে বিক্রি করছে। এতে প্রতি লিটারে ২০ টাকা বেশি লাভ হচ্ছে। এ কারণে কালীপদ অ্যান্ড সন্সের গুদামে অবৈধভাবে মজুদ করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিরঞ্জন বণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মজুদ করা এসব তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বাজারে সয়াবিন তেলের বেশ চাহিদা রয়েছে। এরপরও ওই ডিলার বাজারে তেল বিক্রি না করে অবৈধভাবে মজুদ করে খোলাবাজারে বিক্রি করে আসছিলেন। কৃত্রিম সংকট তৈরি না করতে এবং তেলে সরবরাহ স্বাভাবিক রাখতে ওই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।

খুঁজুন