সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃতরা হলেন, সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চক চান্দহর গ্রামের তোতা মিয়ার স্ত্রী আলেয়া বেগম (২৭) ও একই ইউনিয়নের মাধবপুর মধ্যপাড়া গ্রামের মৃত জেহের মিস্ত্রির ছেলে মো: শরীফ বেপারি (৪২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো: আনোয়ার হোসেন জানান,  তোতা মিয়া ও তার স্ত্রী আলেয়া বেগম এবং মাধবপুর মধ্যপাড়া গ্রামে মৃত জেহের মিস্ত্রির ছেলে শরীফ দীর্ঘদিন ধরে মাদক চালানের সঙ্গে জড়িত। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের চান্দহর ইউনিয়নে অভিযান চালিয়ে আলেয়া ও শরীফকে গ্রেফতার করা হয়। এসময় কৌশলে তোতা মিয়া (৬১) পালিয়ে যায়। অভিযানে তোতা মিয়ার বসতঘর থেকে ৪০০ পিস ও শরীফ বেপারির বসতঘর কে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে। গ্রেফতারকৃত দুইজনসহ পালিয়ে যাওয়া তোতা মিয়ার নামে সিংগাইর থানায় মাদক আইনে মামলা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবেও তিনি জানান।

খুঁজুন