সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মানিকগঞ্জের সিংগাইরে মজুদ রাখা ১০ হাজার লিটার তেল উদ্ধার ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে মজুদ রাখা ১০ হাজার লিটার তেল উদ্ধার ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মনিরুল ইসলাম মিহিরঃ মানিকগঞ্জে সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষনের তৃতীয় অভিযানে শনিবার সন্ধ্যায় ১০ হাজার লিটার সয়াবিন  উদ্ধার করেছে। তেল মজুদের অভিযোগে ও বেশী দামে বিক্রি করার দায়ে ধল্লা বাজারে আলতাফ স্টোরের মালিককে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা বাজারের শনিবার অভিযান পরিচালনা করা হয়। এসময় আলতাফ স্টোরে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুদের সন্ধান পাওয়া যায়। অবৈধ ভাবে ঈদের আগে মজুদ করা বিভিন্ন ব্যান্ডের ১,২ ও ৫ লিটারের বোতলজাত ৩ হাজার ৫শ লিটার তেল গুদামে পাওয়া যায়।

এছাড়াও ৫ লিটারের বোতলজাত তেল খুলে ড্রামে ভরে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায় প্রায় ৬,৫০০লিটার তেল। ২ লিটারের বোতলজাত তেল এর ৩৩৪ টাকা মূল্য থাকা সত্বেও ৩৮০ টাকায় ক্রেতাদের কাছে বিক্রয় করার সময় হাতেনাতে ধরা হয়। এ সকল অপরাধে উক্ত প্রতিষ্ঠান কে  ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। আর উদ্ধারকৃত তেল উপস্থিত ভোক্তাদের মাঝে পুর্বের দামে বিক্রয় এর ব্যবস্থা করা হয়েছে।    

খুঁজুন