মীর মাহফুজারা রহমান, মাভাবিপ্রবি সংবাদদাতা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ রোববার (২৯ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ব্যাংকিং ফেয়ার ২০২৬’।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর টাঙ্গাইল শাখা কর্তৃক আয়োজিত এই ব্যাংকিং ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখা প্রধান এসএভিপি মো. উবায়দুল্লাহ আল মাসুম। ফেয়ারে সভাপতির দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জোনের প্রধান এসএভিপি মো. আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন বলেন, "বর্তমান যুগ ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের যুগ। আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, পড়াশোনা, কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে নিরাপদ ও দ্রুত আর্থিক সেবা এখন সময়ের দাবি। ঠিক সেই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের হাতের মুঠোয় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এমন একটি ফেয়ার অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।"
ফেয়ারের সভাপতি মো. আনিছুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও আধুনিক সেবার সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করাই একটি ইতিবাচক পদক্ষেপ। আজকের এই ব্যাংকিং ফেয়ার শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ওয়ালেট এবং স্মার্ট লেনদেনের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার একটি চমৎকার প্ল্যাটফর্ম। সেলফিন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যে উপহারের ব্যবস্থা রাখা হয়েছে, তা নিঃসন্দেহে শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা তৈরি করবে।
ব্যাংকিং ফেয়ারে শিক্ষার্থীরা পাচ্ছেন সেলফিন অ্যাকাউন্টের বিশেষ সুবিধাসমূহ: সেলফিন রেজিস্ট্রেশনে ফ্রি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড, সর্বনিম্ন রেটে ফিস পেমেন্টের সুবিধা, ই-কমার্স লেনদেন ও Bangla QR পেমেন্ট সুবিধা, PIN/VISA Direct-এর মাধ্যমে নিজেই বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স বা ফ্রিল্যান্সিংয়ের অর্থ সহজে গ্রহণ করার সুযোগ।
পাশাপাশি ফেয়ার চলাকালীন শিক্ষার্থীরা ও দর্শনার্থীরা ব্যাংকের ডিজিটাল সেবা ‘সেলফিন’-এ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন এবং অ্যাকাউন্ট খুললেই থাকছে উপহার। মেলায় সেলফিন অ্যাপ ডাউনলোড করার জন্য কিউআর (QR) কোড স্ক্যানের সুবিধাও রাখা হয়েছে।
মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ‘ব্যাংকিং ফেয়ার ২০২৬’, সেলফিন অ্যাকাউন্ট খুললেই উপহার
মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ‘ব্যাংকিং ফেয়ার ২০২৬’, সেলফিন অ্যাকাউন্ট খুললেই উপহার
মীর মাহফুজারা রহমান, মাভাবিপ্রবি সংবাদদাতামাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ রোববার (২৯ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ব্যাংকিং ফেয়ার ২০২৬’।সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর টাঙ্গাইল শাখা কর্তৃক আয়োজিত এই ব্যাংকিং ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখা প্রধান এসএভিপি মো. উবায়দুল্লাহ আল মাসুম। ফেয়ারে সভাপতির দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জোনের প্রধান এসএভিপি মো. আনিছুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন বলেন, "বর্তমান
যুগ ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের যুগ। আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, পড়াশোনা, কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে নিরাপদ ও দ্রুত আর্থিক সেবা এখন সময়ের দাবি। ঠিক সেই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের হাতের মুঠোয় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এমন একটি ফেয়ার অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।"ফেয়ারের সভাপতি মো. আনিছুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও আধুনিক সেবার সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করাই একটি ইতিবাচক পদক্ষেপ। আজকের এই ব্যাংকিং ফেয়ার শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ওয়ালেট এবং স্মার্ট লেনদেনের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার একটি চমৎকার প্ল্যাটফর্ম। সেলফিন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যে উপহারের
ব্যবস্থা রাখা হয়েছে, তা নিঃসন্দেহে শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা তৈরি করবে।ব্যাংকিং ফেয়ারে শিক্ষার্থীরা পাচ্ছেন সেলফিন অ্যাকাউন্টের বিশেষ সুবিধাসমূহ: সেলফিন রেজিস্ট্রেশনে ফ্রি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড, সর্বনিম্ন রেটে ফিস পেমেন্টের সুবিধা, ই-কমার্স লেনদেন ও Bangla QR পেমেন্ট সুবিধা, PIN/VISA Direct-এর মাধ্যমে নিজেই বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স বা ফ্রিল্যান্সিংয়ের অর্থ সহজে গ্রহণ করার সুযোগ।পাশাপাশি ফেয়ার চলাকালীন শিক্ষার্থীরা ও দর্শনার্থীরা ব্যাংকের ডিজিটাল সেবা ‘সেলফিন’-এ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন এবং অ্যাকাউন্ট খুললেই থাকছে উপহার। মেলায় সেলফিন অ্যাপ ডাউনলোড করার জন্য কিউআর (QR) কোড স্ক্যানের সুবিধাও রাখা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত