মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মধুপুরে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে

মধুপুরে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মধুপুর ফিলিং স্টেশনের পাশে শাহীন স্কুলের সামনে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক ফরহাদ এবং ঢাকা নেওয়ার পথে তার বন্ধু রাকিবের মৃত্যু হয়েছে। 

মাহিন্দ্র চালক ফরহাদ মধুপুর উপজেলাধীন পিরোজপুর চাপাইদ এলাকার জোয়াদ আলীর ছেলে এবং ফরহাদের বন্ধু রাকিব জিরাবো ঘোষঘোণা এলাকার বাসিন্দা।

মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাকিবের  মৃত্যু হয় বলে জানা যায়।

সে আশুলিয়া জিরাবো ঘোষঘোনা এলাকার বাসিন্দা এবং মাহিন্দ্র চালক ফরহাদের বন্ধু। 

শুক্রবার (৬জুন) রাত ২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহা সড়কের মধুপুর মালাউড়ী শাহীন স্কুলের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। 

প্রত্যেক্ষদর্শী অপর মাহিন্দ্র চালক জানায়, আমরা তিন মাহিন্দ্র চালক যাত্রী আনার জন্য এক সঙ্গে মধুপুর থেকে আশুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হই। মধুপুর থানা মোড় হতে টাঙ্গাইল রোডের মালাউড়ী মসজিদ পার হতেই ঢাকা থেকে জামালপুর গামী মুক্তিযোদ্ধা ট্রাভেলস নামের একটি বাস বেপরোয়া গতিতে রাস্তার বাম থেকে ডানে এসে মাহিন্দ্রের সামনে সরাসরি লাগিয়ে দিয়ে বাসের চালক জানালা দিয়ে পালিয়ে যায়।

মধুপুর পুন্ডুরা এলাকার বাসিন্দা  মাহিন্দ্র চালক ফরহাদের চাচী শাশুড়ি জানান, আমরা রাত ১১টার দিকে ফরহাদের মাহিন্দ্র দিয়েই জিরাবো থেকে মধুপুরে আসি। দুর্ঘটনায় আহত রাকিব এবং আমরা জিরাবো ঘোষঘোণা এলাকায় ভাড়া থাকি।  ফরহাদ এবং রাকিব আগে এক সঙ্গেই চাকরি করতো সে কারণে আমাদের  সাথে মধুপুরে আসে এবং রাতেই ফরহাদের মাহিন্দ্র করে ঢাকার দিকে রওনা হয়। পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়। 

খুঁজুন