সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মধ্যরাতে আগুনে পুড়ল ৮টি দোকান

মধ্যরাতে আগুনে পুড়ল ৮টি দোকান

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা পৌরসভার হাসিমপুর মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাছ বাজারের মুদি দোকান সহ ৮টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে বাজারে আগুন দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে রায়পুরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চালের গোডাউন, মাছের আড়তসহ ৮টি দোকান ভস্মীভূত হয়ে যায়। মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতির ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে পিযুশ পাল মুদির দোকান, আবুল মিয়া চালের গোডাউন, অনুকূল মাছের আড়ত, ইনফল মিয়ার হার্ডওয়্যারের দোকান, হোসেন মিয়ার মুদির দোকান, রেহমান মিয়ার বস্তা ঠোঙার কারখানা ও লিটন মিয়ার মুদি দোকান। রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মানজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

খুঁজুন