লাইফস্টাইল ডেস্ক: ক্লান্তির কারণে মুখ না ধুয়ে মেইকআপসহ ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্বকের পাশাপাশি চোখের জন্যও ক্ষতিকর হতে পারে। রাতে কাজল, মাসকারা বা মুখের প্রসাধনী না ধুলে সকালে মুখে ব্রণ ও ত্বকে মলিনভাব দেখা দেয়। কিন্তু এই অবহেলার ঝুঁকি শুধু ত্বকের সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। নিয়মিত এই অভ্যাসের ফলে চোখের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়।
চোখের মেইকআপে ব্যবহৃত কাজল, আইলাইনার কিংবা মাসকারার অবশিষ্টাংশ শুকিয়ে ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। ঘুমের সময় চোখের পাতা নড়াচড়া করলে এসব প্রসাধনীর কণা চোখের ভেতরে বা পাতার নিচে চলে যায়। এর ফলে চোখে খচখচে অনুভূতি, জ্বালাপোড়া, লালচেভাব এবং স্বচ্ছ আবরণে আঁচড় লাগার মতো ঘটনা ঘটে। এই ধরনের ক্ষত থেকে চোখে বড় ধরনের সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
রূপবিশেষজ্ঞ শারমিন কচির মতে, চোখের পাতার কাছাকাছি ব্যবহার করা প্রসাধনী ঘুমের সময় সহজেই চোখের ভেতরে প্রবেশ করে। মাসকারা বা চোখের পাতার ঝিলমিলে গ্লিটারের কণা আটকে থাকলে অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া মুখে জমে থাকা প্রসাধনী ও ময়লা রোমকূপ বন্ধ করে দেওয়ায় ত্বক স্বাভাবিকভাবে নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায় না। ফলে ত্বকে প্রদাহ ও ছোট ছোট দানার সৃষ্টি হয়।
চোখে অস্বস্তি, অতিরিক্ত লালচেভাব বা আলোতে কষ্ট হলে চোখ ঘষাঘষি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিন শেষে বাড়ি ফেরার পর ক্লান্তি এড়াতে আগেই মেইকআপ তুলে ফেলা বুদ্ধিমানের কাজ। চোখের জন্য উপযোগী রিমুভার দিয়ে আলতোভাবে প্রসাধনী পরিষ্কার করতে হবে এবং শুধু ভেজা টিস্যু দিয়ে মুছে নেওয়াকে যথেষ্ট ভাবা যাবে না।
মেইকআপ না তুলেই ঘুম? ত্বকের পাশাপাশি চোখেরও ক্ষতি হতে পারে
মেইকআপ না তুলেই ঘুম? ত্বকের পাশাপাশি চোখেরও ক্ষতি হতে পারে
লাইফস্টাইল ডেস্ক: ক্লান্তির কারণে মুখ না ধুয়ে মেইকআপসহ ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্বকের পাশাপাশি চোখের জন্যও ক্ষতিকর হতে পারে। রাতে কাজল, মাসকারা বা মুখের প্রসাধনী না ধুলে সকালে মুখে ব্রণ ও ত্বকে মলিনভাব দেখা দেয়। কিন্তু এই অবহেলার ঝুঁকি শুধু ত্বকের সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। নিয়মিত এই অভ্যাসের ফলে চোখের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়।চোখের মেইকআপে ব্যবহৃত কাজল, আইলাইনার কিংবা মাসকারার অবশিষ্টাংশ শুকিয়ে ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। ঘুমের সময় চোখের পাতা
নড়াচড়া করলে এসব প্রসাধনীর কণা চোখের ভেতরে বা পাতার নিচে চলে যায়। এর ফলে চোখে খচখচে অনুভূতি, জ্বালাপোড়া, লালচেভাব এবং স্বচ্ছ আবরণে আঁচড় লাগার মতো ঘটনা ঘটে। এই ধরনের ক্ষত থেকে চোখে বড় ধরনের সংক্রমণের ঝুঁকিও বাড়ে।রূপবিশেষজ্ঞ শারমিন কচির মতে, চোখের পাতার কাছাকাছি ব্যবহার করা প্রসাধনী ঘুমের সময় সহজেই চোখের ভেতরে প্রবেশ করে। মাসকারা বা চোখের পাতার ঝিলমিলে গ্লিটারের কণা আটকে থাকলে অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া মুখে জমে থাকা প্রসাধনী ও ময়লা
রোমকূপ বন্ধ করে দেওয়ায় ত্বক স্বাভাবিকভাবে নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায় না। ফলে ত্বকে প্রদাহ ও ছোট ছোট দানার সৃষ্টি হয়।চোখে অস্বস্তি, অতিরিক্ত লালচেভাব বা আলোতে কষ্ট হলে চোখ ঘষাঘষি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিন শেষে বাড়ি ফেরার পর ক্লান্তি এড়াতে আগেই মেইকআপ তুলে ফেলা বুদ্ধিমানের কাজ। চোখের জন্য উপযোগী রিমুভার দিয়ে আলতোভাবে প্রসাধনী পরিষ্কার করতে হবে এবং শুধু ভেজা টিস্যু দিয়ে মুছে নেওয়াকে যথেষ্ট ভাবা যাবে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত