রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত মেরাদিয়া ও আফতাবনগরে এবার বসছে না পশুর হাট

মেরাদিয়া ও আফতাবনগরে এবার বসছে না পশুর হাট

রাজধানীর মেরাদিয়া ও আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সেই আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আদালত নো অর্ডার দিয়েছেন। এর ফলে মেরাদিয়া ও আফতাবনগরে কোরবানির পশুর হাট বসছে না।’

ঈদুল আজহা উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১১টি স্থানের মধ্যে রাজধানীর বনশ্রীতে মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপারও ছিল।

পরে এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সেখানকার বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার। ওই আবেদনে প্রাথমিক শুনানির পর গত ২৯ এপ্রিল হাইকোর্ট মেরাদিয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এদিকে আরেক রিটে হাইকোর্ট গত ৪ মে আফতাবনগর অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। পরদিন আরেক রিটে হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগরের অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুই সিটি করপোরেশন।

তিনটি আবেদনেই চেম্বার আদালত নোট অর্ডার দেন। সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, এ বি এম আলতাফ হোসেন ও রুহুল কুদ্দুস কাজল।

খুঁজুন