সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মহান স্বাধীনতা দিবসে গণমাধ্যম কর্মীরা উপেক্ষিত, মধুখালীতে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ

মহান স্বাধীনতা দিবসে গণমাধ্যম কর্মীরা উপেক্ষিত, মধুখালীতে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ

সজীব মোল্লাঃ ফরিদপুরের মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান মালায় গণমাধ্যম কর্মীদের কোন মূল্যায়ন বা বসার জায়গা না রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা দাবী করেন মাঠে বীরমুক্তিযোদ্ধা, অফিসারবৃন্দ, অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেইর নিধার্রিত টেবিলে প্লেকার্ড লাগানো থাকলেও সাংবাদিকদের কোন বসার জায়গা রাখা হয়নি। ফলে গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ দাড়িয়ে থেকে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। 

তাছাড়া অনুষ্ঠানটি জুড়েই চিল অব্যবস্থাপনায় ভরা। যা আগের কোন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এ ধরনের অব্যবস্থাপনা দেখা যায়নি।
এ ব্যাপারে মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল ক্ষোভের সাথে বলেন, সাংবাদিকরা জাতীয় দিবস থেকে উপেক্ষিত। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ ছাড়া তিনি এক প্রকার অব্যস্থাপনার কথা উল্লেখ করে বলেন, অনেক রাজনৈতিক নেতা, পৌরসভার কাউন্সিলররা ও বসার কোন জায়গা না পেয়ে ফিরে যেতে দেখা যায়। 

মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানান।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকদের বসার জন্য সুধীজনের পাশে প্লেকার্ড দেওয়া ছিল। হয়তো পাবলিক সেটি ফেলে দিয়েছেন।

খুঁজুন