মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মহাসড়কে ইউটার্নের দাবিতে গজারিয়ায় মানববন্ধন

মহাসড়কে ইউটার্নের দাবিতে গজারিয়ায় মানববন্ধন

গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউ-টার্নের  দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাবাসী।

উপজেলাবাসীর ব্যানারে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে গজারিয়ার বালুয়াকান্দি হাঁসপয়েন্ট এলাকায় এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে উপস্থিত বক্তারা বলেন গজারিয়া উপজেলা একটি শিল্পঅঞ্চল এলাকা। এই এলাকায় পরিকল্পিত কোন ইউ-টার্ন না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

তারা আরো বলেন এই মহাসড়কে বিকল্প পথ এবং ইউ-টার্ন না থাকায় যানবাহন গুলো বিপরীত লেনে ঘুরতে গিয়ে সড়কে প্রাণহানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী উদ্বিগ্ন।


মানববন্ধন থেকে দ্রুত ইউ-টার্ন নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

স্থানীয়রা জানান, ইউ-টার্ন সুবিধা চালু হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ ও মহাসড়কে জরুরি ভিত্তিতে মেঘনা সেতুর নিচ দিয়ে ও ভাটেরচর ব্রিজের নিচ ইউ-টার্ন স্থাপনের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে নানা শ্রেনী পেশার হাজার মানুষ অংশ গ্রহণ করে।স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো:ফারুক হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো:ইসহাক আলী, দেওয়ান হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সরকার,মাসুম আহমেদ,রিফাত প্রধান,মমিন মৃধা,বাদশা মেম্বার, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু, মোকলেস দেওয়ান,ইপু প্রধান প্রমুখ।

খুঁজুন