বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ • ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন • ইয়ামালের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় স্পেনের • আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী • বিমান বাহিনী প্রধানের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান • দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার • সিলেটে নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন শুরু • দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ০.৫ শতাংশ • দখল-ভাঙচুরে বিব্রত সরকার, অভ্যন্তরীণ তদন্তে বিএনপি • ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান
দেশের খবর মিছিলের প্রস্তুতিকালে পাবনায় উপজেলা আ’লীগের সভাপতি গ্রেপ্তার

মিছিলের প্রস্তুতিকালে পাবনায় উপজেলা আ’লীগের সভাপতি গ্রেপ্তার

পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে আজ কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যাদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম  জানান, তারা শহরে  নাশকতার পরিকল্পনা নিয়েছিল। নাশকতার অংশ হিসেবেই মাইক্রোবাসে করে এসে শহরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

এনিয়ে ৫আগস্ট পরবর্তীতে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হলো আব্দুল ওহাব। এরআগে ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরে জামিনে বেরিয়ে এসে সুজানগর এলাকায় আবারো আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীকে আটক করেছিল পুলিশ। এ ঘটনার কয়েক সপ্তাহ পরেই তারা জামিনে মুক্তি পান।

খুঁজুন