রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস মির শাহ আলমের সাথে মতবিনিময় সভা

মির শাহ আলমের সাথে মতবিনিময় সভা

মো নূরুল্লাহ খান, আরব আমিরাত থেকে

বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মির শাহ আলমের সাথে আমিরাতে বসবাসরত গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশি চ্যানেল বায়ান্ন টিভি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কনসাল জেনোরেল বি এম জামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসি সংবাদকর্মীদের অবদান অনস্বীকার্য। কমিউনিটির উন্নয়ন আর সুসংগঠিত রাখতেও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন।

শুক্রবার বাংলাদেশ সমিতিতে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বায়ান্ন টিভির এমডি ছালেহ আহমদ। বার্তা সম্পাদক তিশা সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বায়ান্ন টিভির সিইও এবং সম্পাদক লুৎফুর রহমান। মামুন মাহিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সদ্যপ্রয়াত আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা ও বরেণ্য সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আলহাজ এম এ বাসার, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ইবরাহিম আফলাতুন সিআইপি, বায়ান্ন টিভির পরিচালক এম এ কুদ্দুস খা মজনু, পরিচালক হাজী শফিকুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি নজরুল ইসলাম, প্রবাসি সাংবাদিক সমিতি ও বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবলী সাদিক, প্রবাসি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিরাজুল হক।

এ সময় সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলেন মাইটিভি প্রতিনিধি শামসুর রহমান সোহেল, সিপ্লাস প্রতিনিধি ইশতিয়াক আসিফ, মানবজমিন প্রতিনিধি শাফায়াত উল্লাহ, কেটিভি প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, বাংলা টিভির ক্যামেরাপার্সন ইয়াসির আরাফাত, আরব বাংলা টিভির সাগর দেবনাথ ও বায়ান্ন টিভির সংবাদপাঠিকা স্নিগ্ধা সরকার তিথী।

কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের অবদান এবং সংবাদমাধ্যমে প্রবাসিদের প্রত্যাশা নিয়ে কথা বলেন বাংলাদেশ সমিতি শারজাহের প্রকৌশলী শহিদুল ইসলাম,  বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ার্স এসোসিয়েসন সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম,  বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সভাপতি ড. আবুল ফজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, জসিম উদ্দিন মল্লিক, বাংলাদেশ সমিতি দুবাইয়ের মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, বাংলাদেশ বিজনেসম্যান এসোসিয়েসন সভাপতি সাফায়েত উল্লাহ সিকদার, বাংলাদেশ তৈরী পোশাক মালিক সমিতির মকবুল হোসেন,  বাংলাদেশ সমিতি ফুজাইরাহের জাহিদ হাসান সহ আরো অনেকে।

পরে মির শাহ আলমের সম্মানে বায়ান্ন টিভির পক্ষ সম্মাননা স্মারক তোলে দেন বায়ান্ন টিভির পরিচালক রুজেল তরফদার। 

খুঁজুন