মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মির্জাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন,দুর্যোগ অধিদপ্তর ও ত্রান মন্ত্রানালয় এর যৌথ আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবীর,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন সবুজ মৃধা, উপজেলা মৎস্য অফিসার মো. মোসলেম উদ্দিন খান (অঃদঃ),উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)খোকন চন্দ্র দাস ও সাংবাদিক উত্তম গোলদার প্রমূখ। দুর্যোগের প্রস্তুতি বিষয়ে সভাপতি বলেন, প্রশাসনিকভাবে ইতিমধ্যেই নানা ধরনের প্রস্তুতি গ্রহন নেয়া হয়েছে। দুর্যোগ প্রশমন ও প্রস্তুতির মাধ্যমে আমরা সকল প্রকার দুর্যোগ বিষয়ে জনগণকে সচেতন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দুর্যোগ কমিয়ে আনার ক্ষেত্রে যদি বেশি বেশি বনায়ন সৃষ্টি ও কৃষির উন্নয়ন ঘটাতে পারা যায়, সে ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। 

খুঁজুন