মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মির্জাগঞ্জে সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

মির্জাগঞ্জে সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার ভুক্তভোগী পরিবার মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের আলতাফ হাওলাদার, জসিম ও আরিফসহ একাধিক ব্যক্তির নামে এ অভিযোগ করা হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডোকলাখালী গ্রামের দিনমজুর সঞ্জয় চন্দ্র হাওলাদারের পিতা  মৃত- রাখাল চন্দ্র হাওলাদারের কাছ থেকে ডোকলাখালি মৌজার ১৩৫ নং খতিয়ান এর ৪৬ শতাংশ জমি ক্রয় করেন একই গ্রামের আলতাফ হাওলাদার গংরা। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,প্রভাবশালী হওয়ায় এলাকায় তাদের ভয়ে  কেউ কথা বলতে সাহস পায় না। 

রাখাল চন্দ্রর মৃত্যু  পরে  অভিযুক্তরা তাদের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল না করে দিন মজুর সঞ্জীব এর বাড়ির সামনের অন্য খতিয়ানের ৬ শতাংশ জমি অবৈধভাবে জোর পূর্বক দখল করে ভোগ দখল করার পাঁয়তারা করতে ৪-৫ দিন পূর্বে ওই জমিতে  বালু ফেলে ভরাট করে এবং জমিতে পূর্বের নির্মানধীন একটি টিনের ঘর ভাংচুর করে। এসময় বাঁধা দিলে ভুক্তভোগী পরিবারের লোকজনকে মারপিট করে  সঞ্জয়ের মা ভিবা রানীর গলায় থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়া যায় অভিযুক্তরা। 

ভুক্তভোগী সঞ্জীব হাওলাদার আরও অভিযোগ করেন,

ওই জমির কাছে গেলে তাদের খুন জখম করার হুমকি প্রদান করেন অভিযুক্তরা।

এ ব্যাপারে সরেজমিনে ও মুঠোফোনে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের  পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদারের সাথে কথা বলতে তার মুঠো ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুঁজুন