রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিত্য পণ্যের দাম কমানো ও বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন রাজধানীর মিরপুর এলাকার পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৬ জুন) সকালে পোশাককর্মীরা জড়ো হয়ে মিরপুর ১০, ১১ ও পল্লবী এলাকার সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে। পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম অনেকে বেড়েছে, তাই তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আন্দোলনকারী এক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি বেতন বৃদ্ধি করা হোক, না হলে নিত্যপণ্যের মূল্য কমাতে হবে।’

সরেজমিনে দেখা যায়, সকালে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট), পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

শাকিল নামে এক শ্রমিক বলেন, তেলের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, ময়দা, ডালের বাড়ায়, কিন্তু আমাদের বেতনটা যে বাড়াতে হয়; তা ভুলে যায়! আমরা কি দিয়ে চাল-ডাল কিনবো, তা কি সরকারের মনে থাকে না?

খুঁজুন