মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে ৬৫ হাজার টাকাসহ এইচ পি ফাউন্ডেশনের ২ সদস্য গ্রেফতার

মোরেলগঞ্জে ৬৫ হাজার টাকাসহ এইচ পি ফাউন্ডেশনের ২ সদস্য গ্রেফতার

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে 'এইচ পি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন' নামে একটি বেসরকারি সংস্থার ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে একেএম সাদেকুর রহমান(৪৪) ও মোরেলগঞ্জের উমাজুড়ি গ্রামের মোসলেম মুন্সির ছেলে মো. আ. কাদের মুন্সি(৭০)। 

সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন সমাজসেবা দপ্তরের সহকারি পরিদর্শক এসএম সুজন। গতকাল রবিবার বিকেলে মোরেলগঞ্জের বারইখালী গ্রামে সংস্থার পক্ষে সদস্য সংগ্রহ করার সময় এ দুজনকে পুলিশ গ্রেফতার করে।

তারা মোরেলগঞ্জের অতিদরিদ্র জনগোষ্ঠীর লোকদরেকে লোন, গরুসহ বিভিন্ন ধরণের সহযোগিতা দেওয়ার কথা বলে ৫০০ টাকা করে নিয়ে সদস্য করছিল। 

বারইখালী গ্রামের মো. রফিক তালুকদারকে ৪টি গরু দেওয়ার কথা বলে তার নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে এইচ পি'র ওই দুই মাঠকর্মী। সংস্থাটি খুলনার খালিশপুর এলাকার। যার কোন রেজিষ্ট্রেশন নম্বর নেই।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এইচ পি ফাউন্ডেশনের দুই মাঠকর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তির নিটক থেকে সদস্য সংগ্রহের ফরম, লিফলেট, নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। 

খুঁজুন