মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে বাগানে পাওয়া গেল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

মোরেলগঞ্জে বাগানে পাওয়া গেল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতঘরের অদূরে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুধীর রায় নামে এক বৃদ্ধের মরদেহ। জিউধরা ইউনিয়নের আড়ংঘাটা গ্রামের কর্ণধর রায়ের ছেলে সুধীর রায়ের বয়স ৭২ বছর। বুধবার সকাল ৬টার দিকে ছেলে অরূপ রায় তার পিতার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে থানা পুলিশ ও স্থানীয়দেরকে খবর দেন। সুধীর রায় দীর্ঘদিন ধরে মানষিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে দাবি করেছেন তার ছেলে অরূপ রায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সুধীর রায়ের মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য তার মরদেহের পোষ্টমর্টেম করাতে পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরেণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। 

খুঁজুন