মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোরেলগঞ্জে বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

  বৃহস্পতিবার বিকেল ৫টায় নব্বইরশী বাসষ্ট্রান্ডে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বক্তৃতা করেন উ পেজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,  শ্রমীক দল নেতা মাসুদ খান চুন্নু, উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন, বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, মতিউর রহমান বাচ্চু, আব্বাস মুন্সী, খেলাফত হোসেন খসরু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা দলের দক্ষ সংগঠক রাসেল আল ইসলামের নামে ষড়যন্ত্রমূলক মামলা সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঈদের পরে দলীয় কর্মীরা গণ আন্দোলনের কর্মসূচি দিবেন।  

খুঁজুন