মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোড়েলগঞ্জে দূর্গোৎসবে পূজা মন্ডপে সম্প্রতির বন্ধনে

মোড়েলগঞ্জে দূর্গোৎসবে পূজা মন্ডপে সম্প্রতির বন্ধনে

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

 বাগেরহাটের মোড়েলগঞ্জে শারদীয় দুর্গোৎসবে নবমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য এইচ.এম মিজানুর রহমান জনী। 

  মঙ্গলবার রাত ৮টায় মোড়েলগঞ্জ শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির, সাধক রামপ্রসাদ কালি মন্দির ও সেরেস্তাদারবাড়ি নবারুন সংঘ দূর্গা মন্দিরে কুশল বিনিময় করেন। 

এর পূর্বে তিনি শরণখোলা উপজেলার রায়েন্দা সার্বজনীন কালি মন্দিরের দূর্গা মন্ডপ, আমড়াগাছিয়া সার্বজনীন দূর্গা মন্দির ও পূর্ব আমড়াগাছিয়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করে পূজারি ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন।

 এ সময়  মোড়েলগঞ্জ হরিসভা মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনজিৎ ঘরাই, সাধারণ সম্পাদক রতন কুমার সাহা, পরেশ দেবনাথ, স্বপন কুমার সাহা, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. গোলাম কিবরিয়া তারিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইউপি সদস্য টিএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম নয়ন। 

অন্যান্যের মধ্যে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ আকন, মস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.শাহাদাৎ হোসেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকন্দ ইব্রাহিম সুমন, আওয়ামী লীগ নেতা গোপাল কর্মকার, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তপু বিশ্বাস, মাষ্টার স্বপন মৃত্রসহ বিভিন্ন নেতৃবৃন্দ।  

এ সময় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এইচ.এম মিজানুর রহমান জনী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দূর্গোৎসব অনুষ্ঠান সম্প্রতির বন্ধনে মিলন মেলায় পরিনত হয়। জননেত্রী শেখ হাসিনা-এর নের্তৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয় করার আহবান জানান। তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। 

খুঁজুন