মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে জলাতঙ্ক টিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জলাতঙ্ক টিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক ঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার কুকুরকে দেওয়া হচ্ছে জলাতঙ্ক (ভ্যাকসিনেশন) প্রতিষেধক টিকা। জলাতঙ্ক নিমূলের লক্ষে ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমডিভি) দ্বিতীয় রাউন্ডের এ কার্যাক্রম ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে চলমান থাকবে।  

 এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এক অবহিত করন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়।

  সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্চয় বিশ্বাস, এমডিভির সুপার ভাইজার মো. মোক্তার উদ্দিন (সিডিসি), পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, খাউলিয়া চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, সাংবাদিক গনেশ পাল প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের এম টি ইপি আই কর্মকর্তা দিপক কুমার রায়,  স্বাস্থ্য সহকারী মো.রিয়াজুল হক তালুকদার, ইউপি সদস্যগন, 

 প্রকল্পের মাঠ সুপারভাইজার মো. মোক্তার উদ্দিন বলেন, ২০২০ সালে মোড়েলগঞ্জ উপজেলায় প্রথম রাউন্ডে  ৩৭শ’ কুকুরকে প্রতিষেধক টিকা প্রদান করা হয়। এ বছরে দ্বিতীয় রাউন্ডে পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের প্রতিটি এলাকায় সাড়ে ৪ হাজার জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়ে (ভ্যাকসিনেশন করে) কুকুরকে নিরাপদ করে রাখা হবে।

খুঁজুন