মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক মেশিন বিতরণ

মোরেলগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক মেশিন বিতরণ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোরেলগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন কৃষকের হাতে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী প্রমূখ উপস্থিত ছিলেন।

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চর হোগলাবুনিয়া গ্রামের মো. সবুজ হাওলাদার, গুয়াবাড়িয়া গ্রামের ইমরান মাতুব্বর ও হাছানুল বান্না। কম্বাইন্ড হারভেস্টার মেশিন তিনটির মূল্য ৯০ লক্ষ ৬০ হাজার টাকা। ২০২২-২৩ মৌসুমে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় মেশিন তিনটি ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধানকাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সরকারিভাবে ৭০% ভর্তুকি দিয়ে ধান কাটার এ আধুনিক মেশিন বিতরণ করায় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা। 

খুঁজুন