মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে কৃষকের গাছ কেটে ফেললো প্রভাবশালীরা

মোরেলগঞ্জে কৃষকের গাছ কেটে ফেললো প্রভাবশালীরা

 এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মোজাম্মেল হোসেন হাওলাদারের বাগানবাড়ির জোড়পূর্বক অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ প্রভাবশালী। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নে পূর্ব চিপা বারইখালী গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন হাওলাদার ৬৮ শতক জমি ক্রয় করে দীর্ঘ ৭/৮ বছর ধরে ভোগ দখল করে আসছে। বৃহস্পতিবার ও আগেরদিন বুধবার দু’দফায় একই গ্রামের প্রভাশালী প্রতিপক্ষ মো. জাহাঙ্গীর আলম রেজার ভাতিজা সুমন শেখের নের্তৃত্বে ১৫/২০ জন লোকজন নিয়ে কৃষক মোজাম্মেল হোসেনের বাগানবাড়ির চাম্বল, মেহেগনী ৮/১০টি বড় গাছ পেয়ারা, লিচু, ৩৯ টি বাশের ঝাড় সহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলে জোড়পূর্বক ঘেরাবেড়া দিয়ে জমি দখল করে নেয়।


এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি স্বাধন হয়। এ সময় হামলাকারীরা কৃষকের স্ত্রী কোহিনুর বেগম ও তার মেয়ে মারুফা আক্তারকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের গৃহবধু কোহিনুর বেগম (৬৫) বলেন, স্বামী ও তার ছেলেরা বাড়ীতে না থাকায় পরিকল্পিতভাবে তাদের ভোগদখলীয় জায়গা ঘেড়াবেড়া দিয়ে দখলে নেয়। গাছগুলো কাটার সময় ওয়ার্ডের মেম্বার দাড়িয়ে ছিলেন। প্রভাবশালীদের বাঁধা দিয়েও রক্ষা করতে পারেনি। আমরা এ ঘটনার প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোজাম্মেল হোসেন হাওলাদার বাদী হয়ে জাহাঙ্গীর আলম রেজা সহ ১১ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম রেজা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, জোড়পূর্বক তিনি কারো জমি দখল করেননি। তার পৈত্রিক নিজ জমির গাছ কাটা হয়েছে।

খুঁজুন