মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোরেলগঞ্জে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক  :

বাগেরহাটের মোরেলগঞ্জে ১শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে এ সার বীজ বিতরণী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী। আলোচনা শেষে পৌরসভার সহ ১৪টি ইউনিয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক ১শ’ কৃষকদের মাঝে জনপ্রতি বিঘায় ১ কেজি সরিষা বীজ, ১০ কেডি ডি এপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, রবি মৌসুমে এ উপজেলায় ১৭৬০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। #

খুঁজুন