মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে ক্যান্সারে আক্রান্ত এক দিনমজুর বাচঁতে চায়

মোরেলগঞ্জে ক্যান্সারে আক্রান্ত এক দিনমজুর বাচঁতে চায়

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক  :

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু”? তাইতো একটু সহানুভূতি ও সহযোগীতা চেয়েছেন মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত বাগেরহাটের মোরেলগঞ্জ বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের দিনমজুর মো. তৈয়ব আলী হাওলাদার (৬০)। একটু সহযোগীতা পেলে তিনি হয়ত জীবন যুদ্ধে জয়ী হতে পারে। ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন।   

শয্যাশায়ী ক্যান্সারে আক্রান্ত তৈয়ব আলী এক বছর পূর্বে শরীরে বিভিন্ন সমস্যা অনুভুত হলে জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউট মহাখালী ঢাকায় পরীক্ষা-নীরিক্ষা করা হলে রিপোর্টে ক্যান্সার ধরা পরে। দীর্ঘ এক বছরে অপারেশন করার পরে চিকিৎসা চালিয়ে সহায় সম্বল হারিয়েছে পরিবার নিঃস্ব প্রায়। বর্তমানে রোগ-যন্ত্রনায় খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ। তৈয়ব আলী হাওলাদারের স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তৈয়ব আলীর পূর্ব পেশা হিসেবে এ সন্তাননেরা মাছ বিক্রি করে সংসার কোন মতে চালাচ্ছে। 

চিকিৎসার জন্য মোরেলগঞ্জ উপজেলা সমাজ সেবা দপ্তরে আবেদন করেছেন। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্ব”ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন।

সাহায্য পাঠানোর মো. তৈয়ব আলী হাওলাদারের মেয়ে শাহানাজ বেগম, একাউন্ড নং-১৭৯৩৫, ইসলামী ব্যাংক, মোরেলগঞ্জ শাখা,বাগেরহাট। সরাসরি যোগাযোগ মোবাইল নং-(০১৭৩২-২৩৮১৮৩/০১৭১১২৮৪৩৬০)-বিকাশ-পার্সোনাল)। 

খুঁজুন