মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

মোরেলগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

 এম.পলাশ শরীফ,  নিজস্ব প্রতিবেদক : 

বাগেরহাটের মোরেলগঞ্জে রমজান শেখ নামে দুই বছরের শিশু ও ফারজানা আক্তার আড়াই বছরের দুই শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। 

সোনাখালী গ্রামের রাসেল শেখের ছেলে রমজান রবিবার বেলা ১টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ঘর সংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়। দুপুর দেড়টার দিকে একই গ্রামে ফারুক শিকদারের মেয়ে ফারাজানা আক্তার বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। 

খোঁজা খুজির এক পর্যায়ে পৃথকভাবে পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় রমজান ও ফারজানাকে। উভয়কে দ্রæত উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। শিশু রমজানের মামা আলামীন শেখ বলেন, রমজান ৬ মাস বয়স থেকে তার নানা আব্দুল কাদের শেখের বাড়িতে থেকে বড় হচ্ছিলো। তার মা লাকি বেগম ও বাবা রাসেল শেখ চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকুরি করেন। 

খুঁজুন