মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে সহায়ক উপকরণ বিতরণ

মোরেলগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে সহায়ক উপকরণ বিতরণ

এম.পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:


৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬ জন প্রতিবন্ধীকে চলাচলের জন্য সহায়ক উপকরণ দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় প্রতিবন্ধী সমাবেশ প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে পাওয়া ৩০টি হুইল চেয়ার, ২টি ক্র্যাচ ও ১৪টি স্মার্ট কেন (আধুনিক লাঠি) প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বক্তৃতা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ ও প্রতিবন্ধী সুবিধাভোগী মো. সোহেল শেখ।

খুঁজুন