মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোড়েলগঞ্জে সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোড়েলগঞ্জে সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের ন্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে এক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন.সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড, মো. শাহ-ই আলম বাচ্চু।

 উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমবায় অফিসার মো. আতাউর রহমান পাটোয়ারী, টাচ বহুমূখি সমবয় সমিতি লিঃ সভাপতি এইচ,এম জাহিদ হাসান, স্কাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি এস এম কবির হোসেন, ভোরের আলো সঞ্চয় ও ঋণদান সমবয় সমিতি লিঃ সভাপতি মো.গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন মূলধন অবক্ষয় করে সমিতি পরিচালনা করা আমানত জমা করার পূর্বে সমিতি সম্পর্কে খোঁজ নিয়ে আমানত জমা করার জন্য অনুরোধ করেন। 

খুঁজুন