মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাই, গ্রেফতার ৬

মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাই, গ্রেফতার ৬

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দিপক কর্মকারকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ যুবককে রাতেই গ্রেফতার করেছে। এ ঘটনায় আজ বুধবার বেলা ১০টায় চাঁদাবাজি, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। 

দিপক কর্মকার বলেন, 'প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় ৮-১০জন যুবক তাকে ধরে নিয়ে মারপিট করে সাথে থা স্বর্ণালংকার, টাকা ও দোকানের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অলংকারের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি দিপক ফেরৎ পেলেও নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মানিব্যগ ফেরৎ পাইনি'।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

খুঁজুন