সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় মুজিবনগর দিবস,পালিত যথাযোগ্য মর্যাদায়

মুজিবনগর দিবস,পালিত যথাযোগ্য মর্যাদায়

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

১৭ এপ্রিল (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস। 

দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।

 শনিবার (১৬ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে।

 এরপর মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করা হবে। মুজিবনগর আম্রকাননে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

 এদিন সকাল ১০টায় মুজিবনগরে গীতিনাট্য 'জল মাটি ও মানুষ' প্রদর্শিত হবে। 

সকাল ১০টা ৪৫ মিনিটে মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চে এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

 বেতার ও ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

খুঁজুন