সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মহিব উল্যাহ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মহিব উল্যাহ

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মহিব উল্যাহ নিলয়।

শুক্রবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত হওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তিতে মহিব উল্যাহ নিলয়কে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়। পাশাপাশি গঠনতন্ত্রের কলাম ৭ মোতাবেক সকল শর্ত অনুযায়ী সাংগঠনিক কাজ করতে বলা হয়। প্রতি শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সভায়  উপস্থিত থাকতে বলা হয়।

মহিব উল্যাহ নিলয় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আনিসাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও তিনি সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে। 

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মুক্তিযোদ্ধা পরিবারের সমস্যার সমাধান ও তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখে। পাশাপাশি অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা করে থাকে। সামাজিক দ্বায়বদ্ধতার কাজে অংশিদারিত্ব করে থাকে।

খুঁজুন