রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হুথিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের
দেশের খবর মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলার গজারিয়া উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪০) এবং সোহেল (২৫) নামের চার ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত চারজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। 

আজ শনিবার দুপুর পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাসপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মায়ামী রেস্টুরেন্ট থেকে একটি প্রাইভেটকার বের হয়ে ঢাকার পথে যাবার জন্য ইউটার্ণ নিচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চালক সোহেল ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেট কারের অপর তিনজন যাত্রী মজিবুর রহমান, শামীমা আক্তার, সাবিহা চৌধুরী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হামদর্দ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভবের চর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির উজ্জামান খান জানান, প্রাইভেট কারের নিহত তিন যাত্রীর মরদেহ হামদর্দ হাসপাতালে এবং প্রাইভেট কারের চালকের মরদেহ ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

খুঁজুন