সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

মো শাহাদাত হোসেন সায়মন :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সন্দেহভাজন এক যুবকের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার এড়াতে কৌশলের অংশ হিসাবে খুলনা থেকে ট্রাভেল ব্যাগে করে ওই গাঁজা মুন্সিগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন গ্রেপ্তারকৃত যুবক।

আজ সোমবার দুপুর ১টার দিকে সিরাজদিখান থানাধীন ছাতিয়ানতলী স্ট্যান্ড সংলগ্ন ইছাপুরা টু শ্রীনগরগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান (২৯) খুলনা সদরের মো. রফিকুল আলমের পুত্র।

ডিবির উপপরিদর্শক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্দেহভাজন ওই যুবকের পথরোধ করলে একটি ট্রাভেল ব্যাগের ভিতর কসটেপ দিয়ে পেচানো পলিথিনের ভিতরে রক্ষিত ৪ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, গাঁজাগুলো সে খুলনা টুটপাড়া এলাকা থেকে ক্রয় করে মুন্সিগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে অত্র এলাকায় এসেছে।

এ ঘটনায় রাতে সিরাজদিখান থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ডিবির উপপরিদর্শক আবুল কালাম আজাদ।

খুঁজুন