রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার

ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার

জেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.নাজমুল আলম ওরফে টাইগার সবুজ (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো. শামসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজমুল আলম ওরফে টাইগার সবুজকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যে এ আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

গ্রেফতার হওয়া নাজমুল আলম ওরফে টাইগার সবুজ ময়মনসিংহ নগরীর কালীবাড়ীর চর এলাকার মৃত আলহাজ্ব নূরুল ইসলামের ছেলে। র‌্যাব আরো জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র-মাদক উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন চোরাচালান ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এধরনের অভিযান আগামীতেও চলবে।

খুঁজুন