রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ময়মনসিংহে ৬শ’ বস্তা সার মজুতের অভিযোগে ২ ব্যবসায়ীর জেল-জরিনামা

ময়মনসিংহে ৬শ’ বস্তা সার মজুতের অভিযোগে ২ ব্যবসায়ীর জেল-জরিনামা

 জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের মাঝে সারের সঠিক বিপনন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. নূর এ আলম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়। অপরদিকে, শ্রী শ্যামল চন্দ্র সাহা নামক আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে বাসসকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে অভিযান চালানো হলে নূর এ আলম নামে এক খুচরা সার বিক্রেতার দোকানে ৬০০ বস্তা সার অবৈধভাবে মজুত করা অবস্থায় পাওয়া যায়। এ সময় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।

একই সঙ্গে শ্যামল চন্দ্র সাহা নামে অপর ব্যক্তিকে সার মজুতের অভিযোগে একই আইনে ৫ হাজার টাকায় জরিমানা করা হয়। আগামীতেও সার মজুতকারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খুঁজুন