রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ময়মনসিংহে একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার, গ্রেফতার ২০

ময়মনসিংহে একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার, গ্রেফতার ২০

 নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের ২৭ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় জনস্বার্থে বদলির আদেশ দেওয়া হয়।

আজ সোমবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর ১ নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কী, ৪ জন এসআই, ৫ জন এএসআই এবং ১৭ জন কনস্টেবল’সহ মোট ২৭ জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। অতি দ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে।

থানা পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে একযোগে ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ দায়িত্বে থাকা সবাইকে বদলি করা হয়েছে।

এদিকে, ২১ আগস্ট বিক্ষোভ মিছিলের ঘটনার পর থেকে বিগত ৪ দিনে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতি জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, মাসুদ, তানভীর ওরফে লিমন উল্লখযোগ্য।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বাসসকে বলেন, গত ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে উপ-পরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়। 

ওই মামলায় গত ৪ দিনে মোট ২০ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান চলামান আছে বলেও জানান ওসি।

খুঁজুন